
৳ 110
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
ভূত-প্রেত নিয়ে শিশু-কিশােরদের সীমাহীন কৌতূহলকে পুঁজি করে বাংলা ভাষায় ভূত-কাহিনিও একেবারে কম লেখা হয়নি। কিন্তু সেসব গল্প-উপন্যাস ভূতরহস্যের গিট খুলে দেয়ার বদলে ছােটদের সরল মনে ভূতের ভয়ই ছড়িয়ে দেয় বেশি বেশি করে। কিন্তু মানুষকে ভয় দেখানাে ছাড়া ভূতের কি আর কোনাে কাজ নেই? মানুষের কোনাে উপকারেই আসে না ভূতেরা? এ প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে ভালাে ভূতের কাণ্ড যতাে উপন্যাসে। রাহাতের দু-চারজন ঘনিষ্ঠ বন্ধু এসে ঘেটে ঘুঁটে দেখেছে, রাহাতের গায়ে চিমটি কেটে এটা-সেটা হাজার গণ্ডা প্রশ্ন করে উত্যক্ত করেছে, কিন্তু এই ভূতরহস্যের কোনাে কিনারা করতে পারেনি। বরং নিলয় এসে উল্টাপাল্টা আরও কিছু নতুন ঝামেলা বাধিয়েছে। দুনিয়ার সেরা ভূত-কাহিনির সিরিজ, কমিকস, হরর বই পড়ে পড়ে সে এসব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে। তার গুরু হচ্ছে মাসুম কাকা। নিলয়ের চেয়ে বছর পাচেকের বড়। গােলমেলে এই আলাে আঁধারিয়া জগতের সব অলি-গলির সন্ধান সে জানে। সেই মাসুম কাকার শিষ্য নিলয় একদিন এসে সব কিছু শুনে-টুনে অবাক করা তথ্য জানায়- রাহাতের মাথায় একটা নয়, এক ডজনেরও অধিক ভূতের উপস্থিতি থাকতে পারে! ব্যস, শুরু হলাে ভূতের রাজ্যে গােয়েন্দাগিরি। কিন্তু তাই বলে কি পােষাভূতের অস্তিত্বও পাওয়া যাবে! রাহাতের সাফল্যের পেছনে কি পােষাভূতের কোানাে হাত আছে? সেই রহস্য নিয়েই রফিকুর রশীদের লেখা ছোটদের উপন্যাস 'ভালাে ভূতের কাণ্ড যতাে'।
| Title | : | ভালো ভূতের কাণ্ড যতো (হার্ডকভার) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9847003802337 |
| Edition | : | 2010 |
| Number of Pages | : | 72 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0