
Edition: 2026
৳ 330
১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
দ্বিতীয় শ্রেণির ‘একের ভিতর সব’ বইটিতে পাবে
- আমার বাংলা বই
- English for Today
- প্রাথমিক গণিত
বইটির বৈশিষ্ট্য:
• টিউটরসহ অভিনব বই
প্রতি অধ্যায়ে অভিভাবক ও শিক্ষকদের জন্য পাঠ-নির্দেশনা হিসেবে রয়েছে Tutor। Tutor আইকনটির মাধ্যমে NCTB প্রণীত শিক্ষক-সহায়িকা (Teacher’s Guide) ও প্রশিক্ষণ তথ্যপত্র (Training Manual) অনুসরণে পাঠভিত্তিক শিখন কৌশলকে উপস্থাপন করা হয়েছে।
• শ্রেণি উপযোগী শব্দ, বাক্য, ভাষা ও কৌশল ব্যবহার
শিক্ষার্থীর বয়স ও শ্রেণি উপযোগিতা বিবেচনা করে সহজবোধ্য, প্রাঞ্জল ভাষা ব্যবহৃত হয়েছে পুরো বইটিতে। বোর্ড বইয়ের শব্দ ছাড়াও পরিচিত শব্দ ও ছোটো ছোটো বাক্য ব্যবহার করা হয়েছে। ইংরেজি বিষয়ে উচ্চারণসহ Vocabulary দেওয়া হয়েছে। গণিতে সব ধরনের অঙ্ক সমাধানের আগে নিয়মগুলো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে।
• শোনা, বলা, পড়া, লেখা- ৪টি যোগ্যতার অনুসরণ
শিক্ষাক্রমে বর্ণিত শোনা, বলা, পড়া, লেখা- এ ৪টি যোগ্যতাকে ভিত্তি করেই প্রতিটি বিষয়ের প্রশ্ন ও উত্তর তৈরি করা হয়েছে। প্রশ্নের পাশে দক্ষতার স্তর (Domain) উল্লেখ করা হয়েছে, যা পদ্ধতিগত অনুশীলনে সহায়ক হবে।
• মূল্যায়ন প্রস্তুতির জন্য পর্যাপ্ত অনুশীলন
শিখনযোগ্যতা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে ১০০% যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে বইটিতে। বোর্ড বইয়ের অনুশীলন ছাড়াও 'মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও কিছু শিখি' শিরোনামে অনুরূপ আরও অনুশীলন দেওয়া হয়েছে।
• শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই
প্রতিটি পাঠের অনশীলন শেষে রয়েছে 'শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই' অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে: শিক্ষকবৃন্দও এ প্রশ্নের মাধ্যমে অথবা অনুরূপ স্বকীয় প্রশ্ন তৈরি করে ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
• ছবির মাধ্যমে উপস্থাপন
ছবির মাধ্যমে উপস্থাপিত বিষয়বস্তু শিশুদের মনে থাকে সহজেই। এজন্য প্রতিটি বিষয় উপস্থাপন করা হয়েছে পাঠ্যবইয়ের ছবি ও আইকনের মাধ্যমে।
• একের ভিতর সব
দ্বিতীয় শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত- এ তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে হবে। তিনটি বিষয়ের শতভাগ প্রস্তুতির জন্যই এক মলাটে সন্নিবেশ করা হয়েছে ‘একের ভিতর সব’ শিরোনামের বইটি।
| Title | : | পাঞ্জেরী একের ভিতর সব - দ্বিতীয় শ্রেণি (পেপারব্যাক) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 2601010120016 |
| Edition | : | 2026 |
| Number of Pages | : | 616 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0