শেখ সাদীর নীতিশিক্ষার পাঠশালা (হার্ডকভার) | Shaikh Sadir Nitishikkhar Pathshala (undefined)

শেখ সাদীর নীতিশিক্ষার পাঠশালা (হার্ডকভার)

৳ 230

৳ 196
১৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

ভূমিকা
শেখ সাদী (রহ.) রচিত ফার্সি গুলিস্তাঁ ও বোস্তাঁয় নানা রূপক ঘটনা ও বাস্তব উদ্ধৃতির মাধ্যমে বিশ্বের সকল সম্প্রদায়ের মানুষের সামনে নীতিশিক্ষার ভাণ্ডার খুলে দিয়েছেন। তাঁর এ গ্রন্থের উপদেশ, উপমা, অমরবাণী ও শিক্ষা বিশ্বব্যাপি জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে। যা বিশ্বের প্রায় সকল ভাষায় অনূদিত হয়েছে।
তিনি প্রতিটি মানুষের নৈতিক, আত্মিক, জাগতিক ও আধ্যাত্মিক উন্নয়ন সাধনের পাথেয় হিসেবে বিশেষ বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের সমাহারকে উপস্থিত করেছেন নানা উপমা, উদাহরণ ও গল্পের মাধ্যমে। এতে তিনি নীতিশিক্ষা লাভের জন্য খণ্ড খণ্ড গল্পের বর্ণনা দিয়েছেন। যাতে প্রতিটি মানুষ ব্যক্তিজীবনে জাগতিক ও পারলৌকিক উন্নতির দ্বারা আদর্শ ও সম্মানিত জীবন লাভ করতে পারে।
তিনি যে মহান শিক্ষা ও বিশেষ জ্ঞানের ভাণ্ডার রেখে গেছেন। সে ভাণ্ডার থেকে আজ সমগ্র বিশ্ব আলোকিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। তাঁর নীতিগল্প ও বাণীগুলো বিশ্বের সর্বসমাজে গৃহিত ও সমাদৃত হয়েছে।
শুধু পারস্য নয় বরং শেখ সাদী বিশ্বের অন্যতম জনপ্রিয় মহাকবিদের একজন। তিনি বিশ্বপ্রসিদ্ধ আশেকে রাসুল সা. মাশুকে ইলাহী হিসেবেও মুসলিম বিশ্বে বিশেষ মর্যাদা ও সম্মানের আসনে প্রতিষ্ঠিত। বিশ্বনবীর শানে তাঁর রচিত দুরূদ 'বালাগাল উলা বিকামালিহী' যেমন আল্লাহর রহমত ও করুণা লাভের পাথেয়, তেমনি তাঁর লিখিত গুলিস্তাঁ ও বোস্তাঁর শিক্ষা সর্বত্রই আলো ছড়িয়েছে।
প্রত্যেক শিক্ষার জন্য আদর্শ ও অনুসরণীয় দিক-নির্দেশনা প্রয়োজন। মহাকবি ও দার্শনিক শেখ সাদী সেই মহান আদর্শ ও শিক্ষার অনুসরণীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন। যা এই গ্রন্থে ধারাবাহিকভাবে আলোকপাত করা হয়েছে। সকল ধরনের পাঠক তাঁর নীতিশিক্ষা ও জ্ঞানপূর্ণ বাণী, উপদেশ, উপমা ও গল্পের দ্বারা উপকৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
মোস্তাক আহ্‌মাদ

Title:শেখ সাদীর নীতিশিক্ষার পাঠশালা (হার্ডকভার)
Publisher: উত্তরণ
ISBN:9789849332893
Edition:1st Published, 2018
Number of Pages:176
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0