
৳ 280
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
টেলিফোনের শব্দ শুনে নাস্তার টেবিল থেকে উঠে গেলেন মিসেস বেকার। হলরূমে গিয়ে ফোন ধরে ফিরে এলেন। 'কিশোর ফোন করেছে। কথা বলতে চায়। যে কোন একজন উঠে যাও। ডল, তুমিই যাও, তোমার নাস্তা তো শেষ।' কিশোরের কথা শুনে প্রায় উড়ে চলে গেল ডল। মুসা আর জিনার দিকে তাকিয়ে মুচকি হাসল রবিন। ওরাও হাসল। কানে এল ডলের গলা, 'হালো, কিশোর! আমি ডল।' মিনিট তিনেক পর হাসিমুখে ফিরে এল সে। উৎসুক হয়ে তার মুখের দিকে তাকাল মুসা, জিনা, আর রবিন। কিন্তু চুপ করে রইল ডল। মা উঠে যাওয়ার অপেক্ষা করছে। মিসেস বেকার ডলের মা। জানালা দিয়ে উঁকি দিলেন তিনি। বাগান থেকে পানি ছিটানোর শব্দ আসছে। সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, 'তোমার হলো? বাজারে যেতে হবে, মনে আছে?'
| Title | : | তিন গোয়েন্দা ঝড় বনের রহস্য (হার্ডকভার) |
| Publisher | : | সম্প্রীতি প্রকাশ |
| ISBN | : | 9789849585589 |
| Edition | : | 2nd Print, 2024 |
| Number of Pages | : | 128 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0