
৳ 250
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে বইমেলা ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
প্রিয় বুড়ি,
জীবনজুড়ে অদ্ভুত সুন্দর নীরবতা এল। নরোম কমোল স্থিরতা এল। বহু দূরের পথ পেরিয়ে এল পায়ে ধুলো লাগা বিকেল। তোমাদের পুকুরপাড়ের হিজলতলা অদ্ভূত রঙিন ফুলে ফুলে ভরে উঠল। ফুল ঝরার ঝুপ ঝুপ শব্দ উঠল শান্ত পুকুরে। শুধু তুমি নেই কোথাও। শুধু তুমিই ফের না আর। গোধুলির গা ঘেঁষে নেমে আসে সন্ধ্যা। করুণ কান্নার মতো শিষ বাজিয়ে কোথায় ছুটে যায় শেষবেলার ট্রেন। কত মানুষ এসে জড়ায় জীবনে। কত মানুষ হারায় সন্ধ্যার মায়ায়। কত ভুল এসে জড়ায় গায়ে পায়ে।
শুধু তুমি একটা গভীর গোপন অসুখের মতো থেকে যাও বুড়ি। থেকে যাও আমার বরফ বুকে অচিন কুয়াশার মতো। বুড়ো বুড়ি রোস্তোরাঁ' তোমার গল্প বুড়ি। এ গল্প তোমার-আমার। আমাদের হুডখোলা রিকশায় ঘোরা ঢাকার দিনের গল্প। একটা নিটোল প্রেমের ভেঙে যাওয়ার গল্প। ফিরে আসা প্রেম নিয়ে অনিচ্ছায় মকারি করার গল্প। খুব গোপনে একটা দীর্ঘশ্বাস পুষে রাখার গল্প।
ইতি
তোমার বুড়ো
| Title | : | বুড়োবুড়ি রেস্তোরাঁ (হার্ডকভার) |
| Publisher | : | প্রতিকথা প্রকাশনা |
| ISBN | : | 9789849875031 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0