
৳ 1,600
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
আমাদের প্রিয় বাংলাদেশ আজ স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালন করছি। দেশকে এগিয়ে নিতে আয়করের কোন বিকল্প নেই। সে লক্ষ্য বাস্তবায়নে দিন দিন কর আইনজীবির প্রয়োজনীয়তা বেড়েই চলছে। কিভাবে আয়কর আইনজীবি হতে হয় এ বিষয়ে বাজারে তেমন কোন উন্নতমানের বই বা গাইড খুঁজে পাওয়া দূস্কর। এমনি এক প্রেক্ষাপটে প্রকাশনা জগতে সুনামধন্য প্রতিষ্ঠান মেসার্স মুহিত পাবলিকেশন্স অত্যন্ত সমৃদ্ধশালী, সময়োপযুগী সর্বশেষ সংশোধনীসহ ছাত্র-ছাত্রীদের হাতে একটি বই তুলে দেওয়ার প্রয়াসে এগিয়ে এসেছে। বইটিতে রয়েছে এমন কিছু দিক নির্দেশনা যা যে কোন বিভাগের ছাত্রছাত্রী অনুস্মরণ করলে আয়কর সংক্রান্ত যে কোন পরীক্ষায় কৃতকার্য ও আয়কর পেশা অত্যন্ত সহজে চর্চা করতে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। বইটিতে সিলেবাসে বর্ণিত সকল আইনের যথা, আয়কর অধ্যাদেশ, আয়কর বিধিমালা, দানকর আইন, ১৯৯০ ও দানকর আইন, ১৯৯০, হিসাব বিজ্ঞান সংক্রান্ত আইনসমূহ এর সর্বশেষ সংশোধনী, আয়কর আইনের উপর সংক্ষিপ্ত প্রশ্ন, ভাইভা প্রশ্ন/এক কথায় প্রকাশ, বড় প্রশ্ন, অর্থ আইন, ২০২২ এর উপর বিস্তারিত আলোচনা, দানকর আইন ও বিধি ১৯৯০, হিসাব বিজ্ঞানের তাত্ত্বিক, প্রয়োগ, সম্ভাব্য সমস্যা (অংক) ও সমাধান, বিগত আই.টি.পি. সকল বছরের পরীক্ষার (১৯৯৬ইং থেকে ২০১৭ইং) প্রশ্ন ও তার সমাধান, মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর, বাংলা ও ইংরেজী সম্ভাব্য প্রশ্ন, অংক সমস্যা ও সমাধান, আয়কর অফিসের সাথে Correspondence করার যাবতীয় পত্র, Abbreviation, Salary certificate, চালানের নমুনা কপি ও সমগ্র দেশের কর জমাকরার কোর্ড নম্বরসমূহ ইত্যাদি খুবই সুন্দরভাবে সাজিয়ে দেয়া হয়েছে যাতে পরীক্ষার্থীসহ অন্যান্যরাও উপকৃত হবে মর্মে আমাদের দৃঢ় বিশ্বাস। সময়ের স্বল্পতা ও ছাত্রছাত্রীদের চাহিদা বিবেচনায় দ্রুত সময়ে সম্পাদন করতে গিয়ে যদি কোন ভূলত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় তা আমাদের নজরে আনলে আমরা দ্রুত সংশোধন সহ পরবর্তীতে আরো নির্ভুল করার প্রচেষ্টা অব্যাহত থাকবো।
| Title | : | ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স (আই.টি.পি) পরীক্ষা হ্যান্ডবুক (পেপারব্যাক) |
| Publisher | : | মুহিত পাবলিকেশন্স |
| ISBN | : | 9789849084822 |
| Edition | : | 6th Edition, 2024 |
| Number of Pages | : | 664 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0