
৳ 450
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
অনুবাদ নিয়ে কথা বলতে চাই না। অনুবাদ নিয়ে বিশ্বব্যাপী অসংখ্য কথা হয়েছে। কীভাবে অনুবাদ করতে হয়, কবিতার অনুবাদ হয় কিনা ইত্যাদি নানা প্রসঙ্গে আমিও লিখেছে নানা বইতে। তবে এটুকু বলতে চাই-এ বইয়ে যেসব কবিতা অনুবাদ করা হয়েছে সেগুলো আমার খুব প্রিয় কিছু কবিতা। আমি এই বইতে একটা জিনিসকেই তুলে ধরার চেষ্টা করেছি, তা হলো, কবিতার বৈচিত্র্য। বিশ্বব্যাপী কতো বিচিত্র কবি আর কতো বিচিত্র কবিতা আছে তার একটা নমুনা এ বইতে পাওয়া যাবে। রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, কানাডা, স্পেন, চিলি, আর্জেন্টিনা, চীন, ব্রিটেন, নাইজেরিয়া, কঙ্গো, সিরিয়া ইত্যাদি নানা দেশের কবি ও কবিতা তুলে ধরা হয়েছে এ বইতে। নানা ভাষার বিশজন কবির প্রায় শখানেক কবিতা আছে বইতে। প্রত্যেক কবির ছবি এবং সংক্ষিপ্ত কবি পরিচিতি যোগ করে দিয়েছি। এতে করে বিশ্বের অন্তত বিশজন কবির মুখ ও কবিতার সঙ্গে পরিচয়ের সুযোগ ঘটবে। প্রত্যেক কবিরই একাধিক কবিতা নির্বাচন করা হয়েছে যাতে করে তাদের লেখার ধরন, বিষয়-বৈচিত্র্য সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। কবিতার পাঠক, কবি ও কবিতার জয় হোক। অন্তত বিশ্বব্যাপী যে হানাহানি, দুর্যোগ, দুর্ভোগ চলছে তার ভিড়ে একটা কবিতার বই মানুষ নেড়েচেড়ে দেখুক, পড়– এমন ভাবতে ইচ্ছে করে। পাঠকই ভরসা। মুম রহমান
| Title | : | বিশজন বিদেশি কবি (পেপারব্যাক) |
| Publisher | : | ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স |
| ISBN | : | 9789848071298 |
| Edition | : | 1st Published, 2020 |
| Number of Pages | : | 145 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0