
৳ 350
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
অ্যাডলফ হিটলারের আদেশে ২২শে এপ্রিল, ১৯৪৫ সালে রাত ন'টার পরে দশটা মালবাহী প্লেন শহর মিউনিককে লক্ষ্য রেখে উড়ে যায়। দশম প্লেনটা ছিল ফাইলপত্র এবং হিটলারের ব্যক্তিগত কাগজপত্রে ঠাসা। বিশেষ করে ১৯৪৩-১৯৪৫ সাল পর্যন্ত নিয়মিত কথাবার্তা, আলোচনা এবং বিশেষ ঘটনাকে শর্ট হ্যান্ডে ধরে রাখা হয়েছিল। ওজন প্রায় আধটন। আলমারি ভরতি এইসব কাগজপত্র সার্জেন্ট অরেন্ডের তত্ত্বাবধানে মিউনিকের উদ্দেশে রওনা হয়েছিল। পাইলট ছিলো মেজর ফ্রেডরিক ওয়েনডেল ফিংগার। বিমান চালনায় ছিলেন অত্যন্ত দক্ষ। লালফৌজের গোলাতে টেম্পেলহোফ্ বিমানবন্দর ধ্বংস হয়ে যাওয়া প্লেনগুলো গেটাউ বিমানবন্দরে নিয়ে আসা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দশম প্লেনটা মিউনিকে পৌঁছায়নি। ব্যাভেরিয়ার আকাশেই ভেঙে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবশ্য প্লেনটার ভগ্নাবশেষে আলমারিগুলোকে খুঁজে পাওয়া যায়। অ্যাডল্ফ হিটলারের ব্যক্তিগত কাগজপত্রের মধ্যে ডায়েরিটিও ছিল। অ্যাডল্ফ হিটলারের মানসিক চিন্তাধারার দর্পণ ডায়েরিটা হয়তো বা মহাযুদ্ধের কারণগুলো বুঝতে সাহায্য করবে। আর সেই সঙ্গে হিটলারকেও।
| Title | : | ডায়েরি ১৯১৭-১৯৪৫ (হার্ডকভার) |
| Publisher | : | চারুলিপি প্রকাশন |
| Edition | : | 1st Published, 2024 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0