
৳ 200
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
দেশটির নাম আরব। আরব উপদ্বীপ নামেও পরিচিত। আয়তনের দিক থেকে দৈর্ঘ্যে পনর শ' মাইল। আর প্রন্থে প্রায় ছয় শ' মাইল। এর পশ্চিমে লোহিত সাগর। পূর্বে পারস্য উপসাগর। উত্তরে ফিলিস্তিন ও ট্রান্স জর্ডান এবং ফোরাত নদী। দক্ষিণে ভারত মহাসাগর। আরব দেশ মরুময় অঞ্চল। মাঝে মাঝে মরুদ্যানে ছোট স্রোতস্বিনী আর খেজুর বাগান দেখা যায়। বালুকাপূর্ণ বিস্তীর্ণ প্রান্তরে মাঝারি ধরনের উঁচু পর্বতমালা। তবে গাছপালা তেমন নেই। মরু অঞ্চলের অধিবাসীরা 'বেদুইন' নামে পরিচিত বহুকাল আগ থেকেই। সেইদেশে সাধারণত তেমন বৃষ্টিপাত হয় না। দিনে থাকে অসহ্য গরম। রাতে ঠাণ্ডা। পানির খুবই অভাব সেই দেশে। অনেক সময় পান করার জন্যে পয়সা খরচ করে পানি কিনতে হয়। এমন যে দেশ সেই দেশের বালু আর কাঁকর বিছানো পথে চলাফেরা করা বড়ই কঠিন। উট ছাড়া কোথাও যাওয়া আসার উপায় নেই-উটই সে দেশের একমাত্র যানবাহন। এজন্যে উটকে বলা হয় 'মরুভূমির জাহাজ'। তবুও সেখানে মানুষ বসবাস করে। জীবিকার জন্যে 'বেদুইন'রা সেখানে পশু পালন করে থাকে। ধনিক মানুষেরা ব্যবসা বাণিজ্য করে। সুদের ব্যবসাও জমজমাট।
| Title | : | ছোটদের হযরত মুহম্মদ (সাঃ) (হার্ডকভার) |
| Publisher | : | আফসার ব্রাদার্স |
| ISBN | : | 9789849664093 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0