ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ (হার্ডকভার) | Chere Jaoyar Jonno Dhonnobad (undefined)

ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ (হার্ডকভার)

৳ 400

৳ 340
১৫% ছাড়
Quantity

0

বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন

বই সংক্ষেপ
লেখক

আমি যখন স্কুলে পড়তাম, ক্লাসের একমাত্র বইপাগল মেয়েটা ছিলাম আমি। একমাত্র মেয়ে, যার সাজগোজ বা আড্ডার চেয়ে বইয়ের জগৎটাই বেশি ভালো লাগত। পড়াশোনায় খুব ভালো, কিন্তু বন্ধু বানানোর মতো মিশুক বা চটপটে কোনোদিনই হতে পারিনি। আমার সারাজীবনই মনে হয়েছে, আমার না থাকলেও চলে।
আমি ছিলাম সেই বান্ধবীটা, যার কাছে সবাই তখনই আসত, যখন তাদের অন্য বন্ধুরা ফোন ধরত না। পড়াশোনার সাহায্যের জন্য আমার ডাক পড়ত। যে কোনো সময় মন খারাপের কথা বলার জন্য আমাকে পাওয়া যেত, কিন্তু আমার মন খারাপের গল্প শোনার মতো কেউ ছিল না। কোনো পার্টিতে আমার দাওয়াত থাকত না, কিন্তু পার্টির জন্য জামাকাপড় পছন্দ করার সময় ঠিকই আমার ডাক পড়ত। সেই 'ভালো মেয়েটা'। সেই মেয়েটা, যে কারও প্রিয় মানুষ হতে পারেনি। কারণ আড্ডা দেওয়ার জন্য আমার চেয়েও আকর্ষণীয় কেউ না কেউ সবসময়ই ছিল। সবসময়।
আপনিও যদি এমন একজন হন, যে কোথাও ঠিকঠাক মানিয়ে নিতে পারে না, তাহলে এই কথাগুলো আপনার জন্য। সমস্যাটা আপনার নয়। আপনি শুধু এখনো আপনার মনের মতো বন্ধুদের খুঁজে পাননি। এমন বন্ধু, যারা আপনি সবার মতো নন বলে আপনাকে বিচার করবে না, বরং আপনার এই স্বাতন্ত্র্যকেই ভালোবাসবে। এমন বন্ধু, যারা কোনো পার্টিতে আপনার দাওয়াত না থাকলে নিজেরাও যাবে না, কারণ তারা বিশ্বাস করে, আপনাকে ছাড়া কোনো আড্ডাই জমবে না। এমন বন্ধু, যারা আপনার কাছে সাহায্য চাইবে ঠিকই, কিন্তু বিনিময়ে আপনাকেও বুকভরা ভালোবাসা আর যত্ন দেবে, আপনাকে চেয়ে নিতে হবে না। এমন বন্ধু, যারা তাদের মন খারাপের কথা বলার আগে জিজ্ঞেস করবে, আপনি ঠিক আছেন কি না, বা এই মুহূর্তে আপনি তাদের কথা শোনার জন্য প্রস্তুত কি না।
জীবনে আপনি দুই ধরনের মানুষের দেখা পাবেন-একদল আপনাকে ভিন্ন হওয়ার জন্য বিচার করবে, আর অন্য দল এই ভিন্নতার জন্যই আপনাকে ভালোবাসবে। দ্বিতীয় দলটির জন্য অপেক্ষা করুন।

Title:ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ (হার্ডকভার)
Publisher: কেন্দ্রবিন্দু
ISBN:9789842946622
Edition:1st Published, 2026
Number of Pages:160
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0