ভালোবাসা ভালো থাক (হার্ডকভার) | Bhalobasha Bhalo Thak (undefined)

ভালোবাসা ভালো থাক (হার্ডকভার)

৳ 200

৳ 170
১৫% ছাড়
Quantity

0

বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন

বই সংক্ষেপ
লেখক

কবিতা আমার কাছে অনুভূতির নীরব ভাষা। জীবনের পথে চলতে চলতে যে ভালোবাসা, বেদনা, অপেক্ষা ও আত্মসংলাপ আমাকে স্পর্শ করেছে, সেগুলোরই শব্দরূপ এই কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ 'ভালোবাসা ভালো নেই' এর পর দ্বিতীয় বই হিসেবে 'ভালোবাসা ভালো থাক' পাঠকের হাতে তুলে দিতে গিয়ে আমার মনে হয়েছে- ভালোবাসার কথাই বলা প্রয়োজন, আরও আন্তরিকভাবে। ভালোবাসা একটি সাধারণ শব্দ হলেও তার গভীরতা অসীম। এতে যেমন আছে প্রাপ্তির আনন্দ, তেমনি আছে না-পাওয়ার বেদনা, মেনে নেওয়ার শান্তি ও ক্ষমার আলো। এই গ্রন্থের কবিতাগুলোতে ভালোবাসা কখনো প্রেমের আবেশে এসেছে, কখনো পরিবার ও মানুষের প্রতি দায়বদ্ধতায় রূপ নিয়েছে, আবার কখনো নিজের সঙ্গে নিজের নীরব কথোপকথনে ধরা দিয়েছে।
আমি বিশ্বাস করি, ভালোবাসা ভালো থাকলে মানুষও ভালো থাকে। অথচ সময়ের তাড়নায় আমরা প্রায়ই এই মূল্যবোধকে অবহেলা করি। এই বইয়ের কবিতাগুলো সেই অবহেলিত ভালোবাসাকে নতুন করে মনে করিয়ে দেওয়ার এক ক্ষুদ্র প্রয়াস। প্রতিটি কবিতা যেন অনুভূতির একটি জানালা- যেখানে দাঁড়িয়ে পাঠক নিজের অভিজ্ঞতার আলো খুঁজে নিতে পারেন। একজন আবৃত্তিকার হিসেবে শব্দের ছন্দ, ধ্বনি ও শ্বাস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কবিতাগুলো এমনভাবে লেখার চেষ্টা করেছি, যেন সেগুলো শুধু পড়ার জন্য নয়, শোনার জন্যও জীবন্ত হয়ে ওঠে।
এই কাব্যগ্রন্থে প্রেম আছে, কিন্তু তা কেবল রোমান্টিকতায় সীমাবদ্ধ নয়। এখানে আছে বিচ্ছেদের নীরবতা, অপেক্ষার দীর্ঘশ্বাস, আবার বিশ্বাস রাখার সাহসও। যদি এই বইয়ের কোনো একটি কবিতাও পাঠকের হৃদয়ে সামান্য উষ্ণতা জাগাতে পারে, তাহলেই আমার লেখালেখির সার্থকতা। 'ভালোবাসা ভালো থাক' এটি শুধু একটি নাম নয়, এটি আমার একান্ত কামনা।

Title:ভালোবাসা ভালো থাক (হার্ডকভার)
Publisher: শিল্পৈষী
ISBN:9789849294689
Edition:1st Published, 2026
Number of Pages:64
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0