
৳ 280
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
ভাবুন তো, আপনি জানেন আপনার প্রিয়তমা চিরতরে হারিয়ে যাবে। বিচ্ছেদের দিনটি অনিবার্য জেনেও বাঁচার এক অদম্য আকুতি নিয়ে আপনারা দু'জন লড়ে যাচ্ছেন। প্রতি মুহূর্তেই টের পাচ্ছেন, সময় ফুরিয়ে আসছে, অথচ নিয়তির সামনে আপনি বড় অসহায়। মৃত্যুর সেই নিশ্চিত পদধ্বনির মাঝেই আপনারা গড়ে তুলেছেন এক অন্যরকম সংসার।
বাইরের পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে, স্যানিটোরিয়ামের নিস্তব্ধতায় আপনারা খুঁজে ফেরেন জীবনের অর্থ। জানালা দিয়ে ভেসে যাওয়া মেঘ, ঋতু বদলের পালা আর বাতাসের ফিসফিসানি কানে কানে বলে যায়-বিদায় আসন্ন। তবুও প্রিয়তমার শিয়রে বসে, সেই স্বল্প সময়ের মাঝে আপনারা খুঁজে পান এক অদ্ভুত প্রশান্তি; এক বিষাদমাখা সুখ।
নিজের জীবনের এমনই এক করুণ অভিজ্ঞতার ছায়াবলম্বনে তাতসুও হোরি রচনা করেছিলেন তার কালজয়ী আখ্যান-"দ্য উইন্ড রাইজেস"। এটি কেবল উপন্যাস নয়, লেখকের আত্মত্মজীবনীর একটি দলিল। এই মর্মস্পর্শী কাহিনি অবলম্বনেই ২০১৩ সালে স্টুডিও ঘিবলি নির্মাণ করেছিল তাদের অনবদ্য অ্যানিমে চলচ্চিত্র "দ্য উইন্ড রাইজেস"।
যদি বিষণ্ণতায় মোড়ানো এক অপূর্ণ ভালোবাসার গল্পে নিজেকে হারাতে চান, তবে বইটি আপনার জন্য।
| Title | : | দ্য উইন্ড রাইজেস (হার্ডকভার) |
| Publisher | : | নটিলাস প্রকাশনী |
| ISBN | : | 9789843907271 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0