
৳ 265
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
'ঝিনুকধানী' নকিব মুকশির কাব্যভাণ্ডারে এক অনন্য সংযোজন। 'ঝিনুকধানী'র কবিতাগুলো শব্দে থামে না, দার্শনিক চিন্তায় দাঁড়ায়। রূপক এখানে অলংকার নয়, নীরব যুক্তি। কম উচ্চারণে তারা দীর্ঘ সত্য বলে, প্রবাহের মতো ব্যাখ্যা ছাড়াই পথ বানায়, আর সেই পথ চলে যায় ভিন্ন এক দুনিয়ার দিকে। নকিব এ ধরনের কবিতার নাম দিয়েছেন অ্যাফোরিস্টিক পোয়েট্রি বা ঝিনুককবিতা।
কবিতাগুলো নদী, পাখি, পথ, বৃষ্টি, বন.. মানুষের মধ্যকার দৃশ্যমান সম্পর্ককে ভেঙে নিয়ে যায় অদৃশ্য রাজনীতি ও জীবনজিজ্ঞাসার ভেতরে। এখানে শকুন ও মানুষের ভক্ষণ, পাখি ও ধুলার ওড়া, পথ ও পথিক আলাদা হয় ক্ষমতার ভাষায়, দর্শনের আয়নায়; উড়ান আলাদা হয় ইচ্ছা ও আঘাতে, আর যাত্রা মানে নিজের ছায়া অতিক্রম করা। সংক্ষিপ্ত অথচ ভাবগভীর এই কবিতাগুলো পাঠককে শেখায় গন্তব্য নয়, প্রবাহই সত্য; মন্তব্য নয়, নীরবতাই অধিক উচ্চারণ। এই গ্রন্থে প্রকৃতি কথা বলে, মানুষকে প্রশ্ন করে এবং পাঠককে নিজের অবস্থানের মুখোমুখি দাঁড় করায়। 'ঝিনুকধানী' কাব্যপাঠকদের ভাবনাকে নবায়িত করবে এমনটাই বিশ্বাস।
-ফেরদৌস মাহমুদ, কবি
| Title | : | ঝিনুকধানী (হার্ডকভার) |
| Publisher | : | ঘাসফুল |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0