
৳ 240
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
একজন নিবেদিত মুসলিম হিসেবে জীবনের সকল বিষয়কেই ইসলামের দৃষ্টিভকোণ থেকে দেখতে আমরা বাধ্য। ইসলামের বাইরে মুসলিমের জীবনের কিছুই চলতে পারে না—কোনো সুযোগ নেই। কেননা আল্লাহ তো বলেই দিয়েছেন: নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন (জীবনব্যবস্থা বা ধর্ম) হলো ইসলাম। সুতরাং জীবনের কোনো সিদ্ধান্তেই ইসলামের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই।
আমরা এখানে অনেক বিষয় নিয়ে আলাপ করব। স্কুল-কলেজের পরীক্ষায় কীভাবে ভালো করতে হয়, কীভাবে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করা যায়, কীভাবে নিজেকে যোগ্য করে তোলা যায়—সেগুলো নিয়ে আলোচনা করব।
আপনি টিপিক্যাল ক্যারিয়ার করুন আর না-ই করুন, যোগ্যতা-দক্ষতা সবারই প্রয়োজন। গৃহিণী হতে তো যোগ্যতা আরও বেশি প্রয়োজন বলে আমি মনে করি। প্রাথমিকের শিক্ষক হতে যোগ্যতা আরও বেশি দরকার কলেজের শিক্ষক হওয়ার চেয়ে। নারী-পুরুষ নির্বিশেষে ভাষার দক্ষতা প্রয়োজন, বিশ্লেষণের দক্ষতা প্রয়োজন।
সুতরাং এই বই আপনাকে এমন কিছু দক্ষতার কথা বলবে, যা সবক্ষেত্রেই আপনার কাজে আসবে। যে মৌলিক স্কিলগুলো আমাদের পাঠ্যপুস্তকগুলো আমাদের কমই শেখায়।
| Title | : | শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা (পেপারব্যাক) |
| Publisher | : | চেতনা প্রকাশন |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 128 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0