
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
সব ভয় চোখে দেখা যায় না। কিছু ভয় জন্ম নেয় বিশ্বাস থেকে। এই গল্পে কোনো ভূত নেই। কিন্তু আছে এমন বিশ্বাস- যা প্রশ্নকে শাস্তি দেয়, আর সত্যকে ধীরে ধীরে মেরে ফেলে। এখানে যুক্তি দুর্বল। কারণ কিছু ঘটনা ব্যাখ্যার আগেই সিদ্ধান্ত নেয়। এই বই পড়তে পড়তে আপনি টের পাবেন- গল্পটা শুধু পড়া হচ্ছে না, গল্পটা আপনাকেও দেখছে। শেষ পর্যন্ত একটি প্রশ্ন চুপচাপ দাঁড়িয়ে থাকবে- আসলে উনি কে...? ... সবাই জানে- ডাকাতির দায়ে একজন মানুষকে মেরে ফেলা হয়েছিল। আরও একজন ছিল। অল্প বয়সে মারা যায় সে। মরার আগে তাঁরা রেখে যায় কিছুÑ ক্ষমতা না অভিশাপ, কেউ ঠিক জানে না। কিন্তু গ্রাম জানে- তারা মরেনি। সেই গল্প আজও ঘোরে। রাতে। নীরবতায়। মানুষের বিশ্বাসে। এই গল্পের মাঝখানেই এসে পড়ে শহর থেকে আসা এক তরুণ শিক্ষকÑ আনিস। সে প্রশ্ন করে। যুক্তি খোঁজে। বিজ্ঞানের আলোতে ভয়, স্মৃতি আর বিভ্রমের ব্যাখ্যা দাঁড় করাতে চায়। কিন্তু এখানে যুক্তি টেকে না। কারণ কিছু ভয় ব্যাখ্যা মানে না। আর কিছু বিশ্বাস- নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সত্যকেও গিলে ফেলে। একসময় আনিস বুঝতে পারেÑ সে আর শুধু পর্যবেক্ষক নেই। গল্পটা তাকে দেখছে। ধীরে ধীরে নিজের ভেতরে ঢুকে পড়ছে। যে মুহূর্তে সে ভাবে- সবকিছুর উত্তর প্রায় পেয়ে গেছে, ঠিক সেই মুহূর্তেই একটি ঘটনা তার সমস্ত যুক্তিকে ভেঙে চুরমার করে দেয়। তাহলে কি আনিসও বিশ্বাস করতে শুরু করেছে- গ্রামের সেই কথাগুলো, যা মানুষ দিনে বলে না, কিন্তু রাতে বিশ্বাস করে?
| Title | : | আসলে উনি কে (হার্ডকভার) |
| Publisher | : | প্রতিভা প্রকাশ |
| ISBN | : | 9789842920493 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0