
৳ 350
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
ভাষা। বস্তু ও প্রাণীর আত্মপ্রকাশের সংকেত। তবে কোনো সাহিত্যকর্মী যখন কোনো ভাষা নিয়ে কথা বলেন বা লেখেন তার অভিব্যক্তি, তখন তা হয়ে ওঠে বিশেষ দৃষ্টিভঙ্গির দ্যোতনাতাড়িত। শিল্পীর মনোজগৎ এবং লৈখিক রীতিতে তা পেয়ে যায় ভিন্ন এক শৈলীবিজ্ঞানের স্পর্শ। ভাষার শক্তি, সম্ভাবনা ও সম্প্রসারণ ক্ষমতা বিচ্ছুরিত হয় সেখানে। রাজু আলাউদ্দিন কবি, অনুবাদক, প্রাবন্ধিক। নিজের মাতৃভাষায় যেমন তাঁর সৃষ্টিশীলতাসমৃদ্ধ দখল, অন্যদিকে অন্য ভাষার সংস্কৃতিও তিনি জানেন। ফলে তিনি যখন ভাষার অন্তর্গত সম্ভাবনা, প্রতিভা, বিকৃতি এবং বিরোধিতা নিয়ে বিশ্লেষণে মনোনিবেশ করেন, তা হয়ে ওঠে নতুন এক পাঠ-অভিজ্ঞতা।
ভাষার প্রতিভা, বিকৃতি ও বিরোধিতা গ্রন্থে এমনই একগুচ্ছ প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে। যেগুলোতে তিনি চর্যাপদ থেকে সাম্প্রতিক সাহিত্যের ভাষা-বিষয়ক মণিমুক্তা অনুসন্ধান করেছেন। দেখিয়েছেন সৃষ্টিশীলতার অশেষ সম্ভাবনা এবং বিকৃতির চলৎপ্রবাহ। একই সঙ্গে উঠে এসেছে তাঁর রুচির অভিমুখ। কমলকুমার মজুমদার যেমন বলেছেন, ভাষাকে আক্রমণ না করলে তা বাঁচে না। তদ্রূপ, বাংলা গদ্যের সেই অভিযাত্রা অনুসন্ধানে এই বই সমৃদ্ধ।
| Title | : | ভাষার প্রতিভা, বিকৃতি ও বিরোধিতা (হার্ডকভার) |
| Publisher | : | কথাপ্রকাশ |
| ISBN | : | 9789849977575 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 126 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0