
৳ 400
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
বিপ্লব, শোষণমুক্তি আর স্বাধীনতার চেতনায় উজ্জ্বল এক নাম কাজী নজরুল ইসলাম। বিপুলা প্রতিভার অনন্য এক মেধা কবি নজরুল ইসলাম একাধারে সাহিত্যিক, কর্মক্ষেত্রে সাংবাদিক-সম্পাদক হিসেবে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। অনলদ্রোহী মেধাবী মননশীল ব্যক্তিমানুষের সাহিত্য, কর্ম, জীবন- জীবিকা-এর সবই তরুণ ও পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয়-অনুসরণীয়। তাঁর মতো এমন কালজয়ী মেধাবী প্রাণ বিদ্রোহ-বিরহী পুরুষ যুগে যুগে সহসা আসে না। কালের স্পন্দনকে ধারণ করে শতবছর পরে আজও সমানভাবেই উপজীব্য কবির কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। উপনিবেশবাদী শাসন-শোষণ, অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে কবিতার ভাষায় এমন বাক্সময় ও স্পষ্ট উচ্চারণে বাংলার আর কোনো কবি কাজী নজরুল ইসলামের মতো সোচ্চার ছিলেন না। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে ছিলেন নির্ভীক সাংবাদিকও। তাঁর সম্পাদনায় উঠে এসেছে তৎকালীন সময়ের রাজনৈতিক বাস্তবতা। তাঁর লেখায় স্পষ্টভাবে প্রথম উ”চারিত হয় ব্রিটিশ উপনিবেশ শাসনের অবসানে ‘ভারত ছাড়’র মহার্ঘ হুঙ্কার। ২০০৪ সালে বিবিসি বাংলার ‘শ্রোতা জরিপে’ শীর্ষ বিশজন বাঙালির তালিকায় তৃতীয় স্থান পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম। যুগে যুগে বাঙালির জীবন ও স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস হয়ে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান-কবিতা। সাহিত্যিক নজরুল, সাংবাদিক, সম্পাদক সর্বোপরি জীবনযুদ্ধে হার না মানা নজরুল ইসলামের মাহাত্ম্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজ খুব জরুরি।
| Title | : | তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল (হার্ডকভার) |
| Publisher | : | বাংলাপ্রকাশ |
| ISBN | : | 9789844271401 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 208 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0