
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
ভূমিকা
বাংলার মধ্যযুগের মঙ্গলকাব্যের এক সুপরিচিতা চরিত্র বেহুলা। বেহুলার প্রেমের ঐকান্তিকতা, প্রতিবাদী স্পৃহা, আর হার-না-মানার দৃঢ়তা যুগে যুগেই বাঙ্গালী কবি-সাহিত্যিকদেরকে মুগ্ধ করেছে। আমাকেও করেছে। আমার কাছে বেহুলা কখনও প্রেমিকা, কখনও অধরা কাব্যদেবী, আর সর্বদাই সংগ্রামী বাংলা মায়ের প্রতীক এক নারী শত প্রতিকূলতাকেও যে হার মানে না। এবং অবশেষে পায় জয়। সেই সর্বংসহা ও লড়াকু বেহুলা তো আসলে আমাদের বাংলা মাই যা আমার সব শিল্প সৃষ্টির প্রেরণা। এবং লক্ষ্যও।
বিভিন্ন সময়ে বেহুলা-বাংলা বিষয়ক বেশ কিছু সনেট আমি লিখেছি। এর মধ্যে ষাটটা সনেট এ বইটাতে অন্তর্ভুক্ত করা হোল। বাংলা কবিতার প্রচলিত যে তিনটে ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত, সনেটগুলোর ক্ষেত্রে আমি এই কোনো ছন্দেরই অনুগত থাকিনি। কবিতার আঙ্গিক হিসেবে সনেট একটা বিদেশী কাব্যফর্ম। ফলে বাংলা কোনো ছন্দে কবিতাগুলোকে বাঁধবার প্রয়োজনও আসলে তেমন বোধ করিনি। এক ধরণের মুক্ত ছন্দেই কবিতাগুলো লেখা। তবে সনেটের রীতি অনুযায়ী অন্ত্যমিলটা রেখেছি।
আর নিরীক্ষার ক্ষেত্রে বলব সব সনেটেই "বেহুলা" ও "বাংলা" শব্দ দু'টো রয়েছে। কাব্যগ্রন্থটাতে সনেটগুলোই মূল। তবে বইটাতে বেহুলা বিষয়ক আমার আরো সাতাশটা কবিতা ও দু'টো অণুকবিতা রয়েছে।
কাব্যগ্রন্থটা প্রকাশের জন্য অনার্য পাবলিকেশন্স লিমিটেডকে জানাই অশেষ কৃতজ্ঞতা।
| Title | : | বেহুলা বাংলা (হার্ডকভার) |
| Publisher | : | অনার্য পাবলিকেশন্স লি. |
| ISBN | : | 978-984-3918-10-9 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0