
৳ 450
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
মানুষের তো ডানা থাকে না, কিন্তু পরী এমন ধরনের কল্পনার মানুষ যার ডানা থাকে, আর জ্যোৎস্না রাত ছাড়া তাদের দেখা মেলে না। সে এক অবিশ্বাসের জগৎ, শুধু কল্পনা দিয়ে তৈরি করে নেওয়া। যাকে আমরা রূপকথা বলে চিনি সে-সব কাহিনিতে আমরা পরী, ডাইনি বুড়ি আর রাক্ষস-খোক্কসের দেখা পাবই। তবে আরেক ধরনের গল্প তো হয় যেখানে এরা নেই। যেমন 'বোকা জামাইয়ের গল্প' কি 'বোকা তাঁতির গল্প'। সুয়োরানী-দুয়োরানী কেচ্ছাও তো এ জাতীয় গল্পই। এগুলোকে সম্ভবত 'উপকথা' বললে আমাদের চিনতে সুবিধে হয়। মোদ্দা কথাটা হলো, দুটোর মধ্যে তফাৎ খুব সামান্যই, চিনতে বেশ কষ্টই হয়।
এ-বইয়ের গল্পগুলো নানা বই থেকে নির্বাচন করা হয়েছে। লেখকদের নাম আমাদের জানা নেই। তবে ভাষা অনেক গল্পে পাল্টানো হয়েছে, বানানও পরিবর্তন করে এখন যেভাবে লেখা নিয়ম সেভাবে রাখা হয়েছে। নির্বাচনের কৃতিত্ব মূলত প্রকাশকের। সম্পাদক হিসেবে আমি ত্রুটি সংশোধন ও পরিমার্জনার দায়িত্ব পালন করেছি, তার বেশি কিছু নয়।
কিশোর-বয়সীদের এ গল্পগুলো ভালো লাগলে আমরা আনন্দ পাব, আমাদের পরিশ্রম সার্থক হবে, আর আমাদের সদিচ্ছা পুরষ্কৃত হবে।
| Title | : | ভিনদেশের রূপকথা (হার্ডকভার) |
| Publisher | : | শব্দশৈলী |
| ISBN | : | 9789849344919 |
| Edition | : | 1st Published, 2023 |
| Number of Pages | : | 246 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0