আরণ্যক (হার্ডকভার) | Aronnok (undefined)

আরণ্যক (হার্ডকভার)

৳ 400

৳ 340
১৫% ছাড়
টি Stock এ আছে
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি! 

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

এ এক প্রকৃতির গল্প। প্রকৃতির আনাচে-কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্যের গল্প। সভ্য সমাজের বাইরে থাকা প্রান্তিক, অবহেলিত জনগোষ্ঠীর গল্প। কিংবা একজন প্রকৃতিপ্রেমীর চোখে সৃষ্টিবিনাশ, আর প্রকৃতি ধ্বংসের এক ট্র্যাজিক স্টোরি। বিভূতি মশাই যে অতি উচ্চ মানসিকতার মার্জিত মানুষ ছিলেন, সেটার তার বইয়ের চরিত্র দেখলেই বোঝা যায়। সত্যচরণের মতো এত মানবিক, নস্টালজিক, প্রকৃতিপ্রেমী চরিত্র সৃষ্টি করেছেন, ভাবা যায়! আমার আগেই বোঝা উচিত ছিল যে, যেই লোক হাজারীর মতো চরিত্র সৃষ্টি করতে পারে, তার দ্বারা সত্যচরণ সৃষ্টি করা কঠিন কিছু না।

আর এটা কোনো উপন্যাসের কাতারেই পড়ে না। কোনো ভারী আখ্যান নেই, নেই কোনো শক্তপোক্ত চরিত্র, মানসিক-সাংসারিক টানাপোড়েন নেই। ও হ্যাঁ, লেখকই তো প্রারম্ভে বলে দিয়ে গেছেন এটা। তবে এটায় লেখক তার যেই মোক্ষম অস্ত্রখানা প্রয়োগ করেছে, সেটা হলো 'হিপোটানাইজম'। সত্যচরণ যেমন হিপোটানাইজ হচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্য, ঝর্ণার কলকল ধ্বনি, লবটুবিয়ার জনমানুষের বিচিত্রতায়, জোৎস্নার ভয়ঙ্কর সৌন্দর্যে, ঠিক তেমনি আমিও হিপোটানাইজ হয়েছি প্রকৃতি আর সত্যচরণের গুন-রূপে। কাহিনির আগাগোড়া শুধুই প্রকৃতি। সাথে আছে জন বিচিত্রতা।

বইটাকে ধরন অনুযায়ী তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমাংশে সত্যচরণ ধাতস্থ হয়েছেন ফুলবাড়ি বইহারে, আর মুগ্ধ হয়েছেন বন্য সৌন্দর্যে। দ্বিতীয়াংশে লেখক বুদ হয়েছেন মনুষ্য বিচিত্রতায়। আর তৃতীয় অংশ তো শুধুই ট্র্যাজেডি, ডিপ্রেসিভ। এতে আছে ভানুমতীর মতো প্রকৃতির কন্যা-আর্য বংশধর, যুগলপ্রসাদের মতো বৃক্ষানুরাগী, বৈঙ্কলের মতো কাব্যানুরাগী, নৃত্যশিল্প অনুরাগী ধাতুরিয়া কিংবা কুন্তা-মঞ্চীর মতো এস্থেটিক চরিত্র। কখনো গাঙ্গোতো'দের তিন মাস পর ভাত খাওয়ার উচ্ছ্বাস দেখিয়া ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি উঁকি দিচ্ছে, কখনো অরণ্যভূমি বিরাণ হয়ে যাওয়া দেখে মুখ গোমড়া হয়ে আসছে- এটাই বিভূতিভূষণের জাদুকরী লেখার সার্থকতা।

Title:আরণ্যক (হার্ডকভার)
Publisher: শব্দশৈলী
ISBN:9789849886273
Edition:1st Published, 2024
Number of Pages:232
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0