
৳ 450
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা মসজিদে নববি। মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত এই মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বরং ইসলামের শিক্ষা, সমাজব্যবস্থা ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বইটিতে মসজিদে নববির নির্মাণ, সম্প্রসারণ এবং এর সঙ্গে সম্পর্কিত বহু ঐতিহাসিক ঘটনার বিস্তারিত আলোচনা করা হয়েছে। গ্রন্থের শুরুতে মসজিদে নববির নির্মাণ ও বিভিন্ন সময়ে এর সংস্কারের ইতিহাস তুলে ধরা হয়েছে। এরপর সাহাবায়ে কেরামের জীবনের নানা ঘটনা স্থান পেয়েছে। যেমন আবদুল্লাহ ইবনে সালাম (রা.)-এর ইসলাম গ্রহণ, হজরত আবু তালহা (রা.)-এর মহান দান এবং জুমার খুতবার সময় বৃষ্টির জন্য দোয়ার ঘটনা। মসজিদে নববিকে কেন্দ্র করে সংঘটিত আরও অনেক স্মরণীয় ঘটনা এখানে বর্ণিত হয়েছে, যেমন খেজুর গাছের কান্না, হজরত বিলাল (রা.)-এর আজান এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধিদলের আগমন। বইটিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, তাঁর কবর, কবর সংস্কার এবং হুজরা পুনর্নির্মাণের ঘটনাও আলোচনা করা হয়েছে। পাশাপাশি মসজিদে নববির অভ্যন্তরীণ অংশ, বিভিন্ন সময়ে এর সম্প্রসারণ এবং মসজিদটি পরিদর্শনের সময় নবিজির রওজা জিয়ারতের নিয়ম ও দোয়া সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। মসজিদে নববি বইটি এই ঐতিহাসিক স্থাপনাটির মাহাত্ম্য ও ইতিহাস পাঠকের সামনে জীবন্ত করে তুলে ধরবে। ইসলামের ইতিহাস সম্পর্কে অনুসন্ধিৎসু পাঠকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলে আশা রাখি।
| Title | : | মসজিদে নববি (হার্ডকভার) |
| Publisher | : | বাংলাপ্রকাশ |
| ISBN | : | 9789844271272 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 192 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0