পাঞ্জেরী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা - মানবিক শাখা (পেপারব্যাক) | Panjeree Jatiyo Bishwabidyaloy Vorti Sohayika - Manobik Shakha (undefined)

Edition: Revised Edition, 2026

পাঞ্জেরী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা - মানবিক শাখা (পেপারব্যাক)

শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭

৳ 700

৳ 420
৪০% ছাড়
টি Stock এ আছে
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ

বইটির বৈশিষ্ট্য

টেক্সট বই ভিত্তিক স্পেশাল প্রস্তুতি

ভর্তি পরীক্ষায় সাফল্য নিশ্চিত করতে হলে পাঠ্যবইয়ের ওপর সম্পূর্ণ দখল থাকা সর্বাপেক্ষা জরুরি। তাই বইটিতে ভর্তি পরীক্ষার সিলেবাসভুক্ত সকল বিষয়ের বোর্ড বই ও NCTB আওনুমোদিত পাঠ্যবই থেকে গৃহীত তথ্য পদ্ধতিগতভাবে সাজানো হয়েছে।

প্রধান পাঠ্যবইসমূহ ও সকল সহায়ক বইয়ের পরিবর্তে এই একটি বই-ই যথেষ্ট

জাতীয় বিশ্ববিদ্যালইয়ের মানবিক শাখার বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য এই একটি বই-ই যথেষ্ট। বইটি রচনায় উচ্চ মাধ্যমিকের সিলেবাসভুক্ত বিষয়বস্তু ছাড়াও বাড়তি প্রস্তুতির জন্য বিভিন্ন খ্যাতনামা লেখকের বই থেকে তথ্য সংকলিত হয়েছে। ফলে একাধিক বই পড়া বা ভিন্ন ভিন্ন বই থেকে নোট তৈরি করার পেছনে সময় ব্যয় করতে হবে না।

মানবিক শাখার জন্য বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি

বইটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার ভর্তি পরীক্ষার সিলেবাসভুক্ত বিষয়সমূহ স্বতন্ত্র বিভাগে উপস্থাপিত হয়েছে। প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় স্মৃদ্ধ করা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, তথ্যকণিকা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পরীক্ষার বাছাইকৃত প্রশণোত্তর দিয়ে। এসব অনুশীলন করলে তোমার বিষয়ভিত্তিক প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরসমূহের ভর্তি পরীক্ষার নির্ভুল সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের প্রশ্নপত্রের নির্ভুল সমাধান এখানে সংযোজিত হয়েছে, যা সর্বশেষ পরীক্ষাসমূহের প্রশ্ন-প্রবণতা এবং বিভিন্ন টপিকের গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে। সমাধানের সাথে যুক্ত করা হয়েছে ব্যাখ্যা যা তোমাদের কঠিন প্রশ্নের উত্তর বুঝতে সহায়তা করবে। এছাড়া এখানে অস্পষ্ট, বিতর্কিত ও পরিবর্তনশীল তথ্যের ক্ষেত্রে সূত্রসহ Note প্রদান করা হয়েছে।

অধ্যায়ভিত্তিক টপিকের টু-দ্য-পয়েন্ট উপস্থাপন

প্রতিটি অধ্যায়ে বিভিন্ন টপিক ভর্তি পরীক্ষার প্রশ্নকাঠামো মাথায় রেখে টু-দ্য-পয়েন্ট উপস্থাপিত হয়েছে। অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে বইটি ভারাক্রান্ত করা হয় নি।

গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার জন্য কৌশল, শর্টকাট ও তথ্যকণিকা

কঠিন ও বিস্তৃত বিষয় মনে রাখার জন্য বইটিতে বিভিন্ন কৌশল, নিমোনিক, ছক ও চার্ট দেওয়া হয়েছে। সেইসাথে গুরুত্বপূর্ণ তথ্য আত্নস্থ করার জন্য একবাক্যে দেওয়া হয়েছে 'তথ্যকণিকা'

অধ্যায়ভিত্তিক বিগত ২৫ বছরের প্রশ্ন ও উত্তর

বইটিতে বিগত ২৫ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান অধ্যায়ভিত্তিক উপস্থাপন করা হয়েছে। প্রশ্নের সাথে পরীক্ষার নাম, ইউনিট ও সাল উল্লেখ করা হয়েছে। এগুলো অনুশীলনের মাধ্যমে বিগত পরীক্ষার প্রশ্নকাঠামো, কাঠিন্যের ধরন, কমনপ্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যাবে।

প্রতি অধ্যায় শেষে 'নিজেকে যাচাই করি'

নিজে নিজে অনুশীলনের জন্য এ অংশে বাছাইকৃত প্রশ্ন সংযোজন করা হয়েছে। সমাধান করে উত্তর মেলানোর জন্য উত্তরমালাও দেওয়া হয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণের ভিত্তিতে তৈরি মডেল টেস্ট

সমগ্র অনুশীলন শেষে পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে দেওয়া হয়েছে ৬ সেট মডেল টেস্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত পরীক্ষাসমূহের প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য সব ধরণের প্রশ্নের সমন্বয়ে প্রণীত হয়েছে অংশটি।

অধিক অনুশীলনের জন্য ইন্টারনেট লিংক

তোমাদের প্রস্তুতিকে আরও দৃঢ় করতে বইটিতে যুক্ত করা হয়েছে ইন্টারনেট লিংক। লিংকে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরসমূহের আরও প্রশ্নোত্তর এবং বাড়তি মডেল টেস্ট।

Title:পাঞ্জেরী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা - মানবিক শাখা (পেপারব্যাক)
Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
ISBN:2607013110036
Edition:Revised Edition, 2026
Number of Pages:728
Country:Bangladesh
Language:English
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0