
৳ 440
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
"সবর্নাশ করেছে। বলছো কী? নিশ্চয়ই মাকে হালিমা কাকি টাকা ধার দিয়েছে অবশেষে?"
"হুম।"
"নিশ্চয়ই বলেছেন, আমার মতো মেয়ে ঘরে রেখে লাভ নেই। পরের আমানত পরের হাতে তুলে দিয়ে যেনো তারা হাত-পা ঝাড়া হয়ে যায়। তার জানা মতে একটা ভালো ছেলে আছে, মা চাইলেই তারে আসতে বলবেন। এমনকি তাদের পছন্দ না হলে তিনি তার আপন একমাত্র ভাইপোর সাথে আমার বিয়ে দিবেন। মেয়ে যতোই খারাপ হোক এটা তো আর লোক জানাজানি করা যায় না।"
"সেটা আর বলতে! এগুলো তো তার পুরাতন ডায়লগ যা রোজ মাকে দেন তিনি।"
"এবার উপায়, ভাবি?"
ভাবি বলেই ড্রইংরুম কাঁপিয়ে তোহফা হাঁচি দিলো। হাঁচির আওয়াজ পেয়ে ঘর থেকে জাহানারা বেগম গলা ছেড়ে বললেন, "কে হাঁচি দিলো ইলা? তোহফা নাকি? নিশ্চয়ই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরেছে?"
| Title | : | অতঃপর গল্পটা তোমার (হার্ডকভার) |
| Publisher | : | কথাবৃত্ত প্রকাশনী |
| ISBN | : | 9789842903052 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 152 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0