
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
তারা ছিলেন রক্তমাংসের মানুষ; কিন্তু তাদের ইমান ছিল পাহাড়ের চেয়েও অবিচল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে তারাই হয়ে উঠেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠতম মানবদল—পথহারা পৃথিবীর জন্য এক চিরন্তন আলোকবর্তিকা।
‘আল্লাজিনা মাআহু : যারা ছিলেন তার সাথে’ বইটি কেবল ইতিহাসের ধুলোপড়া কোনো ঘটনার নিরস বিবরণ নয়; এ যেন সাহাবায়ে কেরামের যাপিত জীবনের অশ্রুসজল ও হৃদয়ছোঁয়া গল্পগুলোর এক জীবন্ত উপাখ্যান।
কেমন ছিল তাদের সেই আত্মোৎসর্গের আখ্যান? আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তারা নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন? বর্তমান সময়ের আরবি সাহিত্যের কিংবদন্তি লেখক আদহাম শারকাভি তার সুনিপুণ লেখনীতে তুলে এনেছেন সেইসব অবিস্মরণীয় মুহূর্ত ও গল্পগুলো।
এই বইয়ের প্রতিটি পাতা আমাদের প্রতিদিনের হতাশা, সংকট আর দ্বিধার মেঘ সরিয়ে হৃদয়ে জ্বেলে দেবে আত্মশুদ্ধির স্নিগ্ধ আলো; পাঠককে নতুন করে স্বপ্ন দেখাবে এবং উদ্বুদ্ধ করবে সাহাবিদের মতো করে নিজেদের জীবন সাজাতে।
| Title | : | যাঁরা ছিলেন তাঁর সাথে (পেপারব্যাক) |
| Publisher | : | ইজরা পাবলিকেশন্স |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 168 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0