
৳ 280
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
রনি-রুশো-পল। তিন অসমসাহসী এশিয়ান কিশোর। ওরা সিডনি বেড়াতে গিয়ে সহসাই ফেঁসে যায় এক রহস্যময় চিত্রকর্ম- গ্রাফিতির চক্করে। ওরা কারা, যারা কি না একের পর এক সাংকেতিক ছবি এঁকে সিডনিবাসীকে থ্রেট দেয়! কী ওদের উদ্দেশ্য! নাকে আংটিঅলা বিড়ালের ছবি ঘাঁটতে গিয়ে 'টেজার গান' খায় রনি। প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে সে। ওদের সাথে একসময় যুক্ত হয় থাই মেয়ে হঙ শি। যেমন মেধাবী তেমনি চৌকশ মেয়ে শি। সহসাই সিডনির প্রাণকেন্দ্রে গাড়িবোমা পড়ে, ছুরিকাহত হন এক ফিজিয়ান বুড়ো ডেভিড। নড়েচড়ে বসে সিডনি পুলিশ। স্রেফ সন্দেহের বশে পলকে তুলে আনে ইন্সপেক্টর ড্যারেন। ব্যস, পুলিশের খাতায় নাম ওঠে তিন কিশোরের, যারা কি না আদতে অপরাধী নয়, বরং অ্যাডভেঞ্চারপ্রিয়।
শহরে আবারও গ্রাফিতি বা চিকা মারা হয়। এবারে দেখা যায় কোকের ক্যান আর গাছগাছালির ছবি। লা পেরুজ অভিযানে গিয়ে শত্রুর হাতে ধরা পড়ে রুশোর নতুন বন্ধু হঙ শি। ইন্সপেক্টর ড্যারেনের ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন যে শান্তির শহর সিডনি এক দুর্ধর্ষ ড্রাগ-মাফিয়ার পাল্লায় পড়েছে, যার নাম কি না 'বারাংগারু গ্যাং'। তারপর...? পড়েই দেখো না তারপর কী হলো!
| Title | : | সিডনি সিরিজ ১ : বারাংগারু গ্যাং (হার্ডকভার) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9789842972287 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0