
৳ 260
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
কাল রাতে কাকে দেখলাম আমি? মুক্তা ভাই! হ্যাঁ, মুক্তা ভাই-ই তো। ভুল হবার কথা নয়। তেরো বছর পর দেখলাম। মনের ভেতর আঁকা ছবি কি ভোলা যায়? মাঝরাতে প্রায়ই আমার ঘুম ভেঙে যায়। পরে আর ঘুম আসতে চায় না। তখন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি। রাতের নিস্তব্ধতা, তারা ভরা আকাশ, দূরের রাস্তায় ছুটে যাওয়া গাড়ির হলুদ লাল বাতি দেখতে আমার ভালো লাগে। গতকালও দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখলাম মেইন গেট দারোয়ান খুলে দিলে একটা মাইক্রো এসে ঢুকল। আমি একটু আগ্রহ নিয়ে তাকালাম। এত রাতে কে এল? কয়েকটা বাড়ি নিয়ে আমাদের ক্যাম্পাস, মাঝখানে একটা ছোটখাটো খোলা জায়গা, একটাই গেট। আমাদের বাড়িটা ভেতরের দিকে, মুক্তা ভাই যে বাড়িটায় ঢুকল সেটা মাত্র ২৫ গজ দূরে একদম গেটের কাছে। সব বাড়ির মুখেই একটা লাইট জ্বলে আর গেটে দুইটা। রাতের অন্ধকারে এই লাইটের আলোতে মোটামুটি ভালোই দেখা যায়। মুক্তা ভাইয়ের কোলে ২-৩ বছরের ঘুমন্ত মেয়ে বাচ্চা, সাথে মনে হয় বউ আর তিনটা বড় সাইজের ব্যাগ। বাকি রাত আমার আর ঘুম হলো না। সকালবেলা ওই বাসার সামনে দিয়ে বাচ্চাদের স্কুলে যাবার সময় খুব কষ্টে যেন পা টেনে নিয়ে গেলাম। সারা দিন কেটে গেল, কাজের ফাঁকে ফাঁকে বারবার চোখ চলে গেছে। কোন ফ্ল্যাটে উঠেছে? একবার কি বের হবে? আমাকে কি দেখতে পাবে? আমার মন অস্থির কিন্তু বাইরে বড় নিস্তব্ধ হয়ে গেলাম, মুখে কোনো কথা নেই, নিজের কাজগুলো কেমন এলোমেলো হতে লাগল। বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এলাম, সন্ধ্যায় রাশেদ অফিস থেকে ফিরে এল বাসায়। আমার কোনো দিকেই মন নেই। শুধু মুক্তা ভাইয়ের কথাই মনে পড়তে থাকল। মুক্তা ভাই আমার সিনিয়র। একই সাবজেক্ট ছিল আমাদের। ভীষণ জিনিয়াস স্টুডেন্ট ছিলেন আর আমি ছিলাম খুব সাধারণ মানের ছাত্রী। সবার জীবনে একটা গল্প থাকে, সেই গল্প শেষ হয় বিচ্ছেদের তিক্ততায় অথবা ভালোবাসার মিলনে। মুক্তা ভাইয়ের সাথেও আমার একটা গল্প তৈরি হয়েছিল, কিন্তু সেই গল্পটা এক অধুরা গল্প। খুব সাধারণ পরিবারের মেয়ে আমি। শুধু সাধারণ নয় অতি সাধারণ, যেখানে আব্বার টানাটানি করে সংসার চালাতে গিয়ে মাস শেষে হাত শূন্য হয়ে যেত। পিঠাপিঠি তিন বোন আমরা, আমি মেজ। সবাই বলত আমরা তিন বোনই সুন্দরী। আমাদের কোনো শখ আহ্লাদ ছিল না, থাকতে নেই। এক রোজার ঈদ ছাড়া আব্বা আমাদের বাড়তি কোনো কাপড়চোপড় দিতে পারত না। এক বোনের বই আরেক বোন পড়তাম। স্কুলজীবন এভাবেই পার হলো। এই সমাজে আমাদের মতো এমন পরিবার বোধ হয় বেশি, যারা অভাব লুকিয়ে রাখতে একটা ঠুনকো গাম্ভীর্য বজায় রেখে চলে। খুব কম দামি পণ্যে নিজেদের ঘষেপিষে রাখতাম, যাতে ভেতরের অপূর্ণতা কেউ বুঝতে না পারে। কলেজে ওঠার পর আমরা এমব্রয়ডারি ও সেলাইয়ের অর্ডারি কাজ করে নিজেদের বাড়তি প্রয়োজনটুকু মিটাতাম। এই ছিল আমাদের জীবন। এমন জীবনে আসলে প্রেম হয় না, প্রেম করাও যায় না। লেখাপড়া করে একটা মোটামুটি ধরনের চাকরির জন্য নিজেকে উপযুক্ত করা আর ভালো পাত্রের জন্য সুনিপুণ গৃহিণী হওয়ার চেষ্টা ছিল কেবল। তবে প্রেম কখনো করাঘাত করেনি তা নয়। বরং সুন্দরী বলে অনেকেই ভালোবাসার ডালি নিয়ে আসতে চাইত। আমি নির্বিকার থাকতাম তখন। ভাবতাম প্রেম হলো বিলাসিতা, এসব আমাদের মানায় না।
| Title | : | মায়ার মানুষ দূরে থুইয়া (হার্ডকভার) |
| Publisher | : | চলন্তিকা |
| ISBN | : | 9789842942815 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 63 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0