প্ররোচক (হার্ডকভার) | Prorochok (undefined)

প্ররোচক (হার্ডকভার)

বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 10 November, 2026

৳ 800

৳ 680
১৫% ছাড়
Quantity

0

মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*

একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
 

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

চট্টগ্রামের হাটহাজারীর কর্দমাক্ত লাল মাটির রাস্তায় আদিম উল্লাসে তিনটি তরুণকে পশুর মতো তাড়িয়ে নিয়ে যায় এক উন্মত্ত জনস্রোত। এরপর গলায় পুরোনো টায়ার পরিয়ে, পেট্রোল ঢেলে প্রকাশ্য দিবালোকে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বীভৎস হত্যাকাণ্ডের ভিডিও দেখেছে পুরো দেশ; সংবাদমাধ্যম যার নাম দিয়েছে 'দ্য বার্নিং ট্রায়ো'।
কী ঘটেছে, তা সবারই জানা। কিন্তু ‘কেন' ঘটল?’
আমেরিকা-ফেরত ইনভেস্টিগেটিভ সাইকোলজিস্ট ড. ইশরাক বিশ্বাস করেন, স্রেফ চুরির অপবাদে ভরদুপুরে তিনটি ছেলেকে পুড়িয়ে মারার মতো উন্মাদ মানুষ হতে পারে না; এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো গভীর মোটিভ আছে। নিহত তরুণ কৌশিকের বাবা, প্রভাবশালী ব্যাংকার বিপুল চৌধুরীর অনুরোধে ইশরাক এই অমীমাংসিত রহস্যের তদন্তে নামেন। ইশরাকের কাজ কোনো সাধারণ গোয়েন্দার মতো অপরাধী ধরা নয়, বরং অপরাধের পেছনের উদ্দেশ্য এবং মনস্তত্ত্ব বিশ্লেষণ করা।
তার এই কী নয়, কেন’খোঁজার যাত্রায় ক্রমশ উন্মোচিত হতে থাকে এক জট পাকানো অন্ধকার জগৎ।
নিজের ভেঙে পড়া দাম্পত্য জীবনের টানাপোড়েনের মাঝেই ইশরাক ও তার সঙ্গী আরিফ জড়িয়ে পড়ে এক মরণখেলায়। একদিকে স্থানীয় পুলিশের অসহযোগিতা ও বৈরী জনপদ, অন্যদিকে পদে পদে মৃত্যুর হাতছানি।
সত্য কি আসলেই উন্মোচিত হবে, নাকি ঘৃণার আগুনে ভস্মীভূত হবে আরও কিছু প্রাণ? ‘কী’ ঘটেছিল তার বীভৎসতা পেরিয়ে, ‘কেন’ ঘটেছিল তার মনস্তাত্ত্বিক ও লোমহর্ষক উত্তরের এক রুদ্ধশ্বাস আখ্যান–যে গল্প আপনাকে শেষ পাতা পর্যন্ত আটকে রাখবে।

Title:প্ররোচক (হার্ডকভার)
Publisher: নবকথন প্রকাশনী
Edition:1st Published, 2026
Number of Pages:432
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0